1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকারি ত্রাণের টাকা ভাগবাটোয়ারা করে নিলেন জামায়াতের এমপির এপিএস ও আত্নীয়রা। বেনজির কে গ্রেফতার করেছে দুবাই পুলিশ মারা যাওয়া প্রত্যেক শিশুর পবিবারকে ৮০ লাখ টাকা করে দিবে আদ্ -দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হান্নান মাসউদের বিরুদ্ধে “কোটি টাকা ডিল” এর অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর। কার অনুমতিতে জাবের বাদী হলো, পরিস্কার করতে হবে। ওসমান হাদীর বোন দেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে এবারের বিশ্বকাপ ফুটবল। ১৫১ সদস্য বিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ২৮ জনকে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিবে না জামায়াত জোট

২৫৯ আসনে নির্বাচন করবে ইসলামি আন্দোলন বাংলাদেশ

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
Oplus_16908288
সংবাদটি শেয়ার করুন:

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে বেরিয়ে এসে ২৬৮ আসনে এককভাবে নির্বাচন করার ঘোষণা দিয়ে শেষ পর্যন্ত ২৫৯ আসনে লড়ার সুযোগ পাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

মঙ্গলবার সারা দেশে মনোনয়ন প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব লোকমান হোসাইন জাফরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের চূড়ান্ত প্রার্থী সংখ্যা জানান।

তিনি বলেন, “সর্বশেষ ২৫৯ আসনে নির্বাচন করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। নির্বাচন কমিশনের বাছাইপর্ব শেষে এবং পারস্পরিক সন্মানে কিছু আসনে প্রার্থী প্রত্যাহার শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৫৯ আসনে হাতপাখা প্রতীকে নির্বাচন করবে।”

নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামী নেতৃত্বে যে নির্বাচনী জোট গড়ে উঠেছিল, তাতে চরমোনাই পীরের নেতৃত্বাধীন দল ইসলামী আন্দোলনও ছিল। কিন্তু এনসিপি ওই জোটে যোগ দেওয়ার পর আসন ভাগাভাগি নিয়ে জটিলতা দেখা দেয়।

সমঝোতা না হাওয়ায় গত ১৬ জানুয়ারি সংবাদ সম্মেলন করে ইসলামী আন্দোলন জানায়, তারা জামায়াতের জোটে যাচ্ছে না এবং ২৬৮ আসনে এককভাবে নির্বাচন করবে।

জোট থেকে বেরিয়ে যাওয়ার কারণ হিসেবে ‘ইনসাফের দিক থেকে বঞ্চিত হওয়া’ এবং ‘ইসলামের আদর্শ থেকে বিচ্যুত হওয়া’র কথা বলেছেন ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমান।

পরে ১৯ জানুয়ারি ইসলামী আন্দোলন জানায়, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকের ‘সম্মানে’ তার দুই আসনে তারা প্রার্থী দেবে না।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD