1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকারি ত্রাণের টাকা ভাগবাটোয়ারা করে নিলেন জামায়াতের এমপির এপিএস ও আত্নীয়রা। বেনজির কে গ্রেফতার করেছে দুবাই পুলিশ মারা যাওয়া প্রত্যেক শিশুর পবিবারকে ৮০ লাখ টাকা করে দিবে আদ্ -দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হান্নান মাসউদের বিরুদ্ধে “কোটি টাকা ডিল” এর অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর। কার অনুমতিতে জাবের বাদী হলো, পরিস্কার করতে হবে। ওসমান হাদীর বোন দেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে এবারের বিশ্বকাপ ফুটবল। ১৫১ সদস্য বিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ২৮ জনকে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিবে না জামায়াত জোট

১৭ মেম্বার ও ৪ শত মেম্বার কাজ করবেন ধানের শীষের পক্ষে। শেরপুর

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
Oplus_16908288
সংবাদটি শেয়ার করুন:

শেরপুরের শ্রীবরদী–ঝিনাইগাতি (শ্রীবরদী) আসনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন দুই উপজেলার ১৭ জন চেয়ারম্যান। এছাড়া পৌরসভার সাবেক মেয়র, প্যানেল মেয়র, কাউন্সিলর ও শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার প্রায় ৪০২ জন ইউপি সদস্য, ব্যবসায়ী, সুধিজন ও তরুণ সমাজও ধানের শীষের পক্ষে নির্বাচন করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

বৃহস্পতিবার রাত ৮টায় শ্রীবরদী পৌরশহরের পালকি মার্কেট সংলগ্ন ধানের শীষের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধনে চেয়ারম্যানরা এ প্রতিশ্রুতি দেন। শ্রীবরদী উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল বিষয়টি নিশ্চিত করেছেন।

উপস্থিত ছিলেন শেরপুর জেলার সাবেক বিএনপি সভাপতি, কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ধানের শীষ মনোনীত প্রার্থী মো. মাহমুদুল হক রুবেল। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল সভাপতিত্বে ছিলেন এবং সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ব্যারিস্টার শাহাদাৎ হোসেন জিকু, কুড়িকাহনিয়া ইউনিয়ন চেয়ারম্যান ফিরোজ খান নুন, শ্রীবরদী ইউনিয়ন চেয়ারম্যান মো. ফরিদুজ্জামান, নলকুড়া ইউনিয়ন চেয়ারম্যান রুকনুজ্জামান, কাকিলাকুড়া ইউনিয়ন চেয়ারম্যান হামিদুল্লাহ তালুকদার ও তাতিহাটী ইউনিয়ন চেয়ারম্যান এডভোকেট আ. রউফ প্রমুখ।

মাহমুদুল হক রুবেল তার বক্তব্যে বলেন, আমার অতীতের মতো বিভাজনের রাজনীতি করলে, কোনো কারণ ছাড়াই মানুষকে অপমান করলে, বা গায়েবি মামলা দেওয়া হয়—তার ফলাফল সবাই দেখেছেন। অনেক নির্দোষ আওয়ামী লীগের নেতাকর্মীকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা দেওয়ার ঘটনা ঘটেছে। কেউ অপরাধ করলে আইনগত ব্যবস্থা হোক, কিন্তু শুধুমাত্র হয়রানির জন্য মামলা যেন না করা হয়।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD