1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকারি ত্রাণের টাকা ভাগবাটোয়ারা করে নিলেন জামায়াতের এমপির এপিএস ও আত্নীয়রা। বেনজির কে গ্রেফতার করেছে দুবাই পুলিশ মারা যাওয়া প্রত্যেক শিশুর পবিবারকে ৮০ লাখ টাকা করে দিবে আদ্ -দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হান্নান মাসউদের বিরুদ্ধে “কোটি টাকা ডিল” এর অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর। কার অনুমতিতে জাবের বাদী হলো, পরিস্কার করতে হবে। ওসমান হাদীর বোন দেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে এবারের বিশ্বকাপ ফুটবল। ১৫১ সদস্য বিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ২৮ জনকে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিবে না জামায়াত জোট

আমরা ব্যবহারিত না হয়ে ইসলামের কল্যানে বের হয়ে আসছি। চরমোনাই পীর

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
Oplus_16908288
সংবাদটি শেয়ার করুন:

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ইসলামের নামে আমাদের ব্যবহার করতে চেয়েছিল, বের হয়েছি দলবদ্ধভাবে ইসলামের কল্যাণে। কিন্তু জনগণ এখন সচেতন, তারা সত্য ও নীতির রাজনীতিকে সমর্থন দেবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে টাঙ্গাইল-৫ (সদর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে নির্বাচনি পথসভায় এসব কথা বলেন তিনি।

সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ইসলামী আন্দোলন ক্ষমতার রাজনীতি নয়, বরং আদর্শ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের রাজনীতি করে যাচ্ছে। আমাদের এ সিদ্ধান্ত সবাই সাধুবাদ জানিয়েছে।

তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন দেশের মানুষের অধিকার ও ইসলামী মূল্যবোধ রক্ষায় আপসহীনভাবে কাজ করে যাচ্ছে। পথসভায় বক্তারা একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান এবং ইসলামী আন্দোলনের নীতি ও আদর্শ তুলে ধরে ভোটারদের প্রতি সমর্থন কামনা করেন।

চরমোনাই পীর বলেন, আমাদের দেশ অন্য দেশের থেকে পিছিয়ে রয়েছে। আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে অনেক দেশ বিভিন্ন দিক থেকে উন্নত হয়েছে। কিন্তু আমাদের দেশ চোরের দিক থেকে প্রথম হয়েছে। দুর্নীতির দিক থেকে প্রথম হয়েছে।

রেজাউল করীম বলেন, দেশকে যদি সুন্দর করতে হয়, ইসলামের শক্তি যদি উত্থান করতে হয় এবং মানবতার কল্যাণ যদি নিশ্চিত করতে হয় তাহলে হাতপাখার প্রতীকের বিকল্প মার্কা নেই। যুবকরা বলছেন আমাদের ভোট দেবে। বাংলাদেশের মধ্যে একটাই ইসলামের বাক্স, সেটি হলো হাতপাখা বাক্স।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংগঠনের সংসদ সদস্য খন্দকার জাকির হোসেন সবুজ। এসময় ইসলামী আন্দোলনের অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD