1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকারি ত্রাণের টাকা ভাগবাটোয়ারা করে নিলেন জামায়াতের এমপির এপিএস ও আত্নীয়রা। বেনজির কে গ্রেফতার করেছে দুবাই পুলিশ মারা যাওয়া প্রত্যেক শিশুর পবিবারকে ৮০ লাখ টাকা করে দিবে আদ্ -দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হান্নান মাসউদের বিরুদ্ধে “কোটি টাকা ডিল” এর অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর। কার অনুমতিতে জাবের বাদী হলো, পরিস্কার করতে হবে। ওসমান হাদীর বোন দেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে এবারের বিশ্বকাপ ফুটবল। ১৫১ সদস্য বিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ২৮ জনকে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিবে না জামায়াত জোট

সহজ জয়ে শেষ ষোলতে সিটি

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
Oplus_16908288
সংবাদটি শেয়ার করুন:

প্রতিপক্ষ গালাতাসারাইয়ের বিপক্ষে জয় পাওয়া খুব একটা চ্যালেঞ্জিং হওয়ার কথা ছিল না ম্যানচেস্টার সিটির। হলোও তাই। প্রথম অর্ধেই দুই গোল করে কাজটা সহজ করে ফেলেছিল স্কাই ব্লুজরা। দ্বিতীয়ার্ধে আর ব্যবধান বাড়াতে না পারলেও ব্যবধান ধরে রেখেই জয় নিশ্চিত করেছে পেপ গার্দিওলার দল।

ঘরের মাঠে বুধবার রাতে ২-০ গোলে জিতেছে সিটি।

আর্লিং হলান্ড দলকে এগিয়ে নেওয়ার পর ব‍্যবধান বাড়ান হায়ান শেহকি।তুরস্কের দলটিকে হারিয়ে চ‍্যাম্পিয়ন্স লিগের সেরা আটে জায়গা করে নিয়েছে সিটি।

৮ ম‍্যাচে ৫ জয় ও ১ ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে আটে থেকে প্রাথমিক পর্ব শেষ করেছে সিটি। ১০ পয়েন্ট নিয়ে শেষ ষোলোর প্লে-অফে খেলা নিশ্চিত করেছে গালাতাসারাই।

তৃতীয় মিনিটে প্রথম সুযোগ পায় সিটি। রায়ান আইত-নুরির ক্রসে হেড লক্ষ‍্যে রাখতে পারেননি হল্যান্ড

গোলের জন‍্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি নরওয়েজিয়ান স্ট্রাইকারকে।

জেরেমি ডোকুর বাড়ানো বলে বাম পায়ের শটে জাল খুঁজে নেন হল্যান্ড। ২৯তম মিনিটে ব‍্যবধান দ্বিগুণ করেন শেহকি। এই গোলেও দারুণ অবদান ডোকুর। তার বাড়ানো বল থেকেই ঠিকানা খুঁজে নেন শেহকি।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD