1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকারি ত্রাণের টাকা ভাগবাটোয়ারা করে নিলেন জামায়াতের এমপির এপিএস ও আত্নীয়রা। বেনজির কে গ্রেফতার করেছে দুবাই পুলিশ মারা যাওয়া প্রত্যেক শিশুর পবিবারকে ৮০ লাখ টাকা করে দিবে আদ্ -দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হান্নান মাসউদের বিরুদ্ধে “কোটি টাকা ডিল” এর অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর। কার অনুমতিতে জাবের বাদী হলো, পরিস্কার করতে হবে। ওসমান হাদীর বোন দেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে এবারের বিশ্বকাপ ফুটবল। ১৫১ সদস্য বিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ২৮ জনকে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিবে না জামায়াত জোট

হঠাৎ বীর মুক্তিযোদ্ধা ব্যবহার, জামায়াত প্রার্থীকে শোকজ

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
Oplus_16908288
সংবাদটি শেয়ার করুন:

বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে জামায়াতের দাঁড়িপাল্লার প্রার্থী মো. শাহাবুদ্দিন নির্বাচনি পোস্টার, লিফলেট ও ব্যানারে নামে আগে বীর মুক্তিযোদ্ধা ব্যবহার করায় এলাকার প্রকৃত মুক্তিযোদ্ধাদের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

ওই আসনে বিএনপি প্রার্থীর এজেন্ট কাজী এরফানুর রহমানের অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি বগুড়া-১ এর চেয়ারম্যান (যুগ্ম জেলা ও দায়রা জজ) মোছা. শামীমা খাতুন তাকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছেন।

তাকে ৫ ফেব্রুয়ারি বেলা ১২টার দিকে চেয়ারম্যানের কার্যালয়ে সশরীরে বা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য বা ব্যাখ্যা প্রদান করতে নির্দেশ দেওয়া হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বগুড়া-১ আসনে জামায়াত প্রার্থী মো. শাহাবুদ্দিন স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণের কোনো প্রমাণ নেই। এরপরও তিনি নির্বাচনের প্রচারণায় নিজেকে বীর মুক্তিযোদ্ধা পরিচয় দিচ্ছেন। ব্যানার, পোস্টার, লিফলেট সর্বত্রই নামের আগে মুক্তিযোদ্ধা ব্যবহার করছেন। এতে নির্বাচনি এলাকার মুক্তিযোদ্ধাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। এ ব্যাপারে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সারিয়াকান্দি উপজেলা সংসদ বগুড়া-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. শাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ করেছেন।

গত ২৮ জানুয়ারি বিকালে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগটি করেছেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের উপজেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. মহসিনুর রহমান এবং সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান আলী। মিথ্যা বীর মুক্তিযোদ্ধা পদবি ব্যবহার করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন প্রসঙ্গে অভিযোগটি দায়ের করা হয়েছে।

এদিকে বগুড়া-১ আসনে বিএনপির প্রার্থী কাজী রফিকুল ইসলামের এজেন্ট কাজী এরফানুর রহমান এ ব্যাপারে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে লিখিত অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে ওই কমিটির চেয়ারম্যান মোছা. শামীমা খাতুন তাকে (জামায়াত প্রার্থী) কারণ দর্শানো নোটিশ জারি করেছেন। এছাড়া তাকে ৫ ফেব্রুয়ারি বেলা ১২টার দিকে চেয়ারম্যানের কার্যালয়ে সশরীরে বা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য বা ব্যাখ্যা প্রদান করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে জামায়াত প্রার্থী মো. শাহাবুদ্দিন বলেন, তিনি একজন প্রকৃত মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধার সপক্ষে তার সব প্রমাণ রয়েছে। উপজেলার বড় বড় মুক্তিযোদ্ধারা তার পক্ষে কথা বলবেন। সংসদ নির্বাচন ঘিরে তাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে এ অভিযোগ করা হয়েছে। গত আওয়ামী লীগ সরকার ১৭ বছরে তার নামে শতাধিক মামলা দিয়েছে। তিনি একজন প্রকৃত মুক্তিযোদ্ধা হলেও তাকে সব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। বিষয়টির তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD