1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকারি ত্রাণের টাকা ভাগবাটোয়ারা করে নিলেন জামায়াতের এমপির এপিএস ও আত্নীয়রা। বেনজির কে গ্রেফতার করেছে দুবাই পুলিশ মারা যাওয়া প্রত্যেক শিশুর পবিবারকে ৮০ লাখ টাকা করে দিবে আদ্ -দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হান্নান মাসউদের বিরুদ্ধে “কোটি টাকা ডিল” এর অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর। কার অনুমতিতে জাবের বাদী হলো, পরিস্কার করতে হবে। ওসমান হাদীর বোন দেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে এবারের বিশ্বকাপ ফুটবল। ১৫১ সদস্য বিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ২৮ জনকে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিবে না জামায়াত জোট

হরমুজ প্রণালীতে যুদ্ধ জাহাজ পাঠাতে নারাজ জাপান ও অস্ট্রেলিয়া

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
Oplus_16908288
সংবাদটি শেয়ার করুন:

হরমুজ প্রণালিতে কোনো যুদ্ধ জাহাজ না পাঠানোর কথা জানাল জাপান ও অষ্ট্রেলিয়া।

জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচি বলেছেন, হরমুজ প্রণালি দিয়ে তেল ট্যাংকারগুলোকে পাহারা দেওয়ার জন্য নৌবাহিনীর জাহাজ পাঠানোর কোনো পরিকল্পনা নেই টোকিওর। পার্লামেন্টে দেওয়া ভাষণে এ কথা জানান তাকাইচি।

তিনি আরও বলেন, ‘আমরা হরমুজে জাহাজ পাঠানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত নেইনি। জাপান আইনি কাঠামোর মধ্যে কী করতে পারে তা পরীক্ষা করে দেখছে।’

বিশ্বের তেল সরবরাহের এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পারাপার হয়। সেই গুরুত্বপূর্ণ জলপথ রক্ষায় মার্কিন মিত্রদের ট্রাম্পের সহায়তার অব্যাহত দাবি থাকার প্রেক্ষাপটে এই মন্তব্য করা হল।

এদিকে হরমুজ প্রণালিতে কোনো যুদ্ধ জাহাজ পাঠাবে না অস্ট্রেলিয়া। দেশটির অস্ট্রেলিয়ার পরিবহণমন্ত্রী ক্যাথেরিন কিং এবিসি রেডিওতে সাক্ষাৎকারে এ তথ্য জানান। হরমুজের নিয়ন্ত্রণ নিতে ট্রাম্পের অব্যাহত সাহায্যের পরিপ্রেক্ষিতে তিনি এই মন্তব্য করলেন।

ক্যাথেরিন কিং বলেন, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের ব্যাপারে আমরা আমাদের অবস্থান কী হবে তা নিয়ে আমরা খুব স্পষ্ট ছিলাম। এখন পর্যন্ত আমরা সংযুক্ত আরব আমিরাতের জন্য প্রতিরক্ষায় সহায়তা করার জন্য বিমান সরবরাহ করছি। বিশেষ করে সেই অঞ্চলে অস্ট্রেলিয়ানদের সংখ্যা বিবেচনা করে।

অস্ট্রেলিয়ার পরিবহণমন্ত্রী বলেন, কিন্তু আমরা হরমুজ প্রণালিতে কোনো জাহাজ পাঠাবো না। আমরা জানি এটি কতটা অবিশ্বাস্যরকম গুরুত্বপূর্ণ। এটি এমন কিছু নয়, যা আমাদের জিজ্ঞাসা করা হয়েছে বা আমরা অবদান রাখছি।

তিনি জানান, আমরা খবর পেয়েছি, জাপানও এই অঞ্চলে যুদ্ধজাহাজ পাঠানোর বিষয়টি অস্বীকার করেছে।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD