1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকারি ত্রাণের টাকা ভাগবাটোয়ারা করে নিলেন জামায়াতের এমপির এপিএস ও আত্নীয়রা। বেনজির কে গ্রেফতার করেছে দুবাই পুলিশ মারা যাওয়া প্রত্যেক শিশুর পবিবারকে ৮০ লাখ টাকা করে দিবে আদ্ -দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হান্নান মাসউদের বিরুদ্ধে “কোটি টাকা ডিল” এর অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর। কার অনুমতিতে জাবের বাদী হলো, পরিস্কার করতে হবে। ওসমান হাদীর বোন দেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে এবারের বিশ্বকাপ ফুটবল। ১৫১ সদস্য বিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ২৮ জনকে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিবে না জামায়াত জোট

জুলাইয়ের প্রত্যাশাকে ধারন করে অধ্যাদেশ জারি করা হবে

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
Oplus_16908288
সংবাদটি শেয়ার করুন:

বিগত সরকারের আমলে জারি করা বিতর্কিত অধ্যাদেশগুলো পর্যালোচনার মাধ্যমে জনকাঙ্ক্ষা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ মঙ্গলবার (২৪ মার্চ) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের বিশেষ কমিটির প্রথম বৈঠকে উপস্থিত হতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, যেহেতু পার্লামেন্টে মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটিগুলো এখনো গঠিত হয়নি, তাই কার্যপ্রণালী বিধি অনুসারে বিশেষ কমিটি গঠনের নিয়ম আছে সেটা করে দেওয়া হয়েছে। প্রথম দিনেই সেটার বৈঠক আজকে এখনই ১১টার সময় হবে। সেখানে অধ্যাদেশগুলো নিয়ে আলোচনা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন বলেন, বিগত ১৩৩টি অধ্যাদেশের মধ্যে বেশ কিছু অধ্যাদেশ কিন্তু সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। পাশাপাশি ২৪-পরবর্তী যে জনাকাঙ্ক্ষা, সে বিষয়টিও রয়েছে। আসলে এ দুটোর মধ্য থেকে সঠিক সিদ্ধান্তটা কিভাবে নেবেন, কোনগুলোকে প্রাধান্য দেবেন—এই বিষয়গুলোই গুরুত্বপূর্ণ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনপ্রত্যাশা জুলাইয়ের জনগণ, ছাত্রগণ, অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এগুলোকে আমরা ধারণ করব। যেমন কিছু অধ্যাদেশ আছে, এখানে জুলাই-যুদ্ধাদেশ তাদেরকে সেই নামে অভিহিত করা হয়েছে। গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, অংশগ্রহণ করেছে, সেই বিষয়ে ইনডেমনিটি দেওয়ার একটা বিষয় অধ্যাদেশ আছে যেমন এগুলোকে আমরা গ্রহণ করব।

সালাহউদ্দিন আহমদ বলেন, এ ছাড়া বিভিন্ন বিষয়ে আছে যেগুলো বিগত সরকারের সময়ে প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছিল তাদের নেতাদের নামে এগুলো বিলুপ্ত করা হয়েছে। এগুলো সহজেই আমরা গ্রহণ করব। এ ছাড়া আরও অন্যান্য বিষয় আছে, যেগুলোতে বিস্তারিত আলোচনা করে আমরা কোনটা কীভাবে গ্রহণ করা যায়, কোনটা সংশোধনীসহ গ্রহণ করা যায়, অথবা কোনটা আমরা হয়তো বিলম্বে আরও সংশোধনী আনতে হবে সেটাও সেভাবেই ফয়সালা করতে হবে।

তিনি বলেন, সময় সংক্ষিপ্ত। এটা ৩০ দিনের ভিতরে ফয়সালা করতে গেলে অলরেডি আমাদের অধিবেশন ১২ তারিখ বসেছে, পরবর্তী বসবে ২৯ তারিখ। এর মধ্যে প্রায় ১৫ দিনের মতো সময় আমরা অতিবাহিত করছি। বাকি ১৫ দিনের মধ্যে যা করা যায়, সেটুকুই আমরা ব্যবস্থা করব।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD