1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকারি ত্রাণের টাকা ভাগবাটোয়ারা করে নিলেন জামায়াতের এমপির এপিএস ও আত্নীয়রা। বেনজির কে গ্রেফতার করেছে দুবাই পুলিশ মারা যাওয়া প্রত্যেক শিশুর পবিবারকে ৮০ লাখ টাকা করে দিবে আদ্ -দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হান্নান মাসউদের বিরুদ্ধে “কোটি টাকা ডিল” এর অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর। কার অনুমতিতে জাবের বাদী হলো, পরিস্কার করতে হবে। ওসমান হাদীর বোন দেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে এবারের বিশ্বকাপ ফুটবল। ১৫১ সদস্য বিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ২৮ জনকে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিবে না জামায়াত জোট

স্বামীকে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণ, আটক ২

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
Oplus_16908288
সংবাদটি শেয়ার করুন:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় ভুক্তভোগী নারী রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন। পরে রাত ১০টার দিকে অভিযুক্ত দুই আসামিকে যাত্রামুড়া বৌবাজার এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। এর আগে সোমবার ভোরের দিকে ধর্ষণের ঘটনা ঘটে।

গ্রেফতাররা হলেন যাত্রামুড়া এলাকার মৃত মহিজ উদ্দিনের ছেলে আফজাল খান ও একই এলাকার আব্বাস মিয়া।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা ভুক্তভোগী নারীর ঘরে ঢুকে তার মুখ চেপে ধরেন এবং গলায় ছুরি ঠেকিয়ে ভয়ভীতি দেখান। এসময় তার স্বামী এগিয়ে এলে তাকেও অস্ত্রের মুখে জিম্মি করা হয়। অভিযুক্তরা হুমকি দেন, তাদের কথা না শুনলে ভুক্তভোগী নারী, তার স্বামী ও ঘুমন্ত শিশুসন্তানকে হত্যা করা হবে। একপর্যায়ে স্বামীর গলায় ছুরি ধরে প্রথমে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ও পরে আফজাল খান ওই নারীকে ধর্ষণ করেন। পরে ওই বাসা থেকে তাদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যান।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, অভিযুক্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে। ছিনিয়ে নেওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD