1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকারি ত্রাণের টাকা ভাগবাটোয়ারা করে নিলেন জামায়াতের এমপির এপিএস ও আত্নীয়রা। বেনজির কে গ্রেফতার করেছে দুবাই পুলিশ মারা যাওয়া প্রত্যেক শিশুর পবিবারকে ৮০ লাখ টাকা করে দিবে আদ্ -দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হান্নান মাসউদের বিরুদ্ধে “কোটি টাকা ডিল” এর অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর। কার অনুমতিতে জাবের বাদী হলো, পরিস্কার করতে হবে। ওসমান হাদীর বোন দেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে এবারের বিশ্বকাপ ফুটবল। ১৫১ সদস্য বিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ২৮ জনকে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিবে না জামায়াত জোট

ইরানের হামলায় ইসরায়েলের শিল্পাঞ্চলে আগুন, রাসায়নিক লিকেজের শঙ্কা

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
Oplus_16908288
সংবাদটি শেয়ার করুন:

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের দক্ষিণাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একই সঙ্গে ওই স্থাপনায় বিপজ্জনক রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হওয়ায় জরুরি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। রোববার (২৯ মার্চ) টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

উদ্ধার ও নিরাপত্তা সংস্থাগুলো জানিয়েছে, বীরশেবা শহরের দক্ষিণে নিওত হোভাব শিল্পাঞ্চলে একটি কারখানায় ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর সেখানে বড় ধরনের আগুন ছড়িয়ে পড়ে। হামলার পরপরই দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং তারা ক্ষতিগ্রস্ত রাসায়নিক সংরক্ষণ ইউনিটগুলো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করছে।

কর্তৃপক্ষ বলছে, এই হামলার ফলে এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে সম্ভাব্য ঝুঁকি এড়াতে সংশ্লিষ্ট কারখানা ও আশপাশের অন্যান্য স্থাপনার সব কর্মীকে দ্রুত সরিয়ে নেয়া হয়েছে।

এ ঘটনায় বিপজ্জনক রাসায়নিক পদার্থ লিক হওয়ার সম্ভাবনা থাকায় সাধারণ মানুষকে ঘটনাস্থল থেকে দূরে থাকার নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি আশপাশের এলাকার বাসিন্দাদের ঘরের ভেতরে অবস্থান করতে, দরজা-জানালা বন্ধ রাখতে এবং নিরাপত্তা বাহিনীর নির্দেশনা মেনে চলার জন্য বলা হয়েছে।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD