1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকারি ত্রাণের টাকা ভাগবাটোয়ারা করে নিলেন জামায়াতের এমপির এপিএস ও আত্নীয়রা। বেনজির কে গ্রেফতার করেছে দুবাই পুলিশ মারা যাওয়া প্রত্যেক শিশুর পবিবারকে ৮০ লাখ টাকা করে দিবে আদ্ -দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হান্নান মাসউদের বিরুদ্ধে “কোটি টাকা ডিল” এর অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর। কার অনুমতিতে জাবের বাদী হলো, পরিস্কার করতে হবে। ওসমান হাদীর বোন দেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে এবারের বিশ্বকাপ ফুটবল। ১৫১ সদস্য বিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ২৮ জনকে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিবে না জামায়াত জোট

মন্ত্রীসভা গঠনেও বিজয়ের চমক। কনিষ্ঠ মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়া কে এই তরুণী?

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : রবিবার, ১০ মে, ২০২৬
Oplus_16908288
সংবাদটি শেয়ার করুন:

তামিলনাড়ুর রাজনীতিতে এক নতুন ইতিহাস রচিত হলো। দীর্ঘ ছয় দশক পর দ্রাবিড় রাজনীতির বাইরে কোনো সরকার গঠিত হওয়ার দিনে সবার নজর কেড়েছেন ২৯ বছর বয়সী এক তরুণী। নাম তার এস কীর্তনা। মুখ্যমন্ত্রী বিজয়ের প্রথম মন্ত্রিসভায় একমাত্র নারী সদস্য এবং রাজ্যের ইতিহাসের অন্যতম কনিষ্ঠ মন্ত্রী হিসেবে আজ শপথ নিয়েছেন তিনি।

ভারতের ‘আতশবাজির রাজধানী’ হিসেবে পরিচিত বিরুধুনগর জেলার শিবকাশী আসন থেকে বিজয়ের দল টিভিকের টিকিটে জয়ী হয়েছেন কীর্তনা। নতুন প্রজন্মের এই নেত্রীকে মন্ত্রিসভায় স্থান দিয়ে বিজয় স্পষ্ট করে দিলেন, তার সরকার প্রথাগত রাজনীতির বাইরে গিয়ে তরুণ ও পেশাদারদের গুরুত্ব দিতে চায়।

কে এই কীর্তনা?

সক্রিয় রাজনীতিতে আসার আগে কীর্তনা একজন রাজনৈতিক পরামর্শক হিসেবে কাজ করতেন। ‘শো-টাইম কনসাল্টিং’-এর হয়ে ডিজিটাল ক্যাম্পেইন কৌশল এবং তৃণমূল পর্যায়ে জনসংযোগের কাজে তার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। এমনকি অন্ধ্র প্রদেশে টিডিপির নির্বাচনি প্রচারণাতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। টিভিকের প্রাথমিক পর্যায়ে যুব সমাজকে সংগঠিত করা, নির্বাচনি পরিকল্পনা এবং সোশ্যাল মিডিয়া যোগাযোগে তিনি পর্দার আড়ালে থেকে বড় ভূমিকা পালন করেছেন বলে জানা গেছে।

নির্বাচনে জয়ের পর থেকেই কীর্তনা সংবাদমাধ্যমে আলাদাভাবে নজর কাড়েন। তামিলনাড়ুর রাজনীতিতে হিন্দি নিয়ে দীর্ঘদিনের বিরোধ থাকলেও কীর্তনা হিন্দি ভাষায় কথা বলে চমক দেন। তার মতে, বিজয়ের বার্তা এবং দলের লক্ষ্য সারা ভারতের মানুষের কাছে পৌঁছে দিতেই তিনি এই ভাষা ব্যবহার করেছেন। হিন্দিবিরোধী আন্দোলনের ঐতিহ্যের মধ্যে একজন তামিল নেত্রীর এমন অবস্থান বেশ সাহসী ও ব্যতিক্রমী হিসেবে দেখা হচ্ছে।

সূত্র:নিউজ ১৮


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD