1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকারি ত্রাণের টাকা ভাগবাটোয়ারা করে নিলেন জামায়াতের এমপির এপিএস ও আত্নীয়রা। বেনজির কে গ্রেফতার করেছে দুবাই পুলিশ মারা যাওয়া প্রত্যেক শিশুর পবিবারকে ৮০ লাখ টাকা করে দিবে আদ্ -দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হান্নান মাসউদের বিরুদ্ধে “কোটি টাকা ডিল” এর অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর। কার অনুমতিতে জাবের বাদী হলো, পরিস্কার করতে হবে। ওসমান হাদীর বোন দেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে এবারের বিশ্বকাপ ফুটবল। ১৫১ সদস্য বিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ২৮ জনকে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিবে না জামায়াত জোট

মাউশিতে নিয়োগ বাণিজ্যঃ খবির উদ্দিন ও বিপুল চন্দ্রের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
সংবাদটি শেয়ার করুন:

নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কলেজ শাখার পরিচালক অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী ও উপপরিচালক (সাধারণ প্রশাসন) বিপুল চন্দ্র বিশ্বাসের বিরুদ্ধে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক অলিউল্লাহ মো. আজমতগীরকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে একই অধিদপ্তরের চারজন পরিদর্শক, সহকারী পরিদর্শক ও অডিট অফিসারকে রাখা হয়েছে। আগামী ৭ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত কমিটি তদন্ত কার্যক্রম পরিচালনা করবে।

বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) রাতে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর থেকে জারি করা আদেশে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কলেজ ও প্রশাসন শাখার পরিচালক অধ্যাপক মো. শাহেদুল খবিরের বিরুদ্ধে আনা নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ তদন্ত করা হবে।

জানা যায়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন সরকারি কলেজের জন্য দশটি বিষয়ে পাঁচ শতাধিক প্রদর্শক নিয়োগে মোটা অংকের টাকা লেনদেনের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।

আদেশে বলা হয়েছে, এ অধিদপ্তরের পরিচালক প্রফেসর অলিউল্লাহ্ মো. আজমতগীরের নেতৃত্বে গঠিত কমিটি আগামী ৭ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর তদন্ত করবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) প্রফেসর মো. শাহেদুল খবির চৌধুরী এবং উপপরিচালক (সাধারণ প্রশাসন) বিপুল চন্দ্র বিশ্বাসের বিরুদ্ধে আনীত নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বিষয়ে তদন্ত করবেন তারা।

এ অধিদপ্তরের শিক্ষা পরিদর্শক টুটুল কুমার নাগ, ড. এনামুল হক, সহকারী শিক্ষা পরিদর্শক মনিরুজ্জামান এবং অডিট অফিসার সুলতান আহম্মদ তদন্ত কাজে সহায়তা করবেন


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD