1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকারি ত্রাণের টাকা ভাগবাটোয়ারা করে নিলেন জামায়াতের এমপির এপিএস ও আত্নীয়রা। বেনজির কে গ্রেফতার করেছে দুবাই পুলিশ মারা যাওয়া প্রত্যেক শিশুর পবিবারকে ৮০ লাখ টাকা করে দিবে আদ্ -দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হান্নান মাসউদের বিরুদ্ধে “কোটি টাকা ডিল” এর অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর। কার অনুমতিতে জাবের বাদী হলো, পরিস্কার করতে হবে। ওসমান হাদীর বোন দেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে এবারের বিশ্বকাপ ফুটবল। ১৫১ সদস্য বিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ২৮ জনকে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিবে না জামায়াত জোট

আশুলিয়ায় পায়ের খণ্ডিত অংশ উদ্ধার।

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
সংবাদটি শেয়ার করুন:

সাভারের আশুলিয়ায় সড়কের পাশ থেকে মানুষের পায়ের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছে।
ময়লার স্তুপ থেকে খণ্ডিত পা উদ্ধার

আজ (২১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের নরসিংহপুর এলাকার সরকার মার্কেটের সামনের ঢাকাগামী লেনের পাশে ময়লার স্তূপে পলিথিন মোড়ানো পায়ের কাটা অংশটি পড়ে ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কারখানায় কাজে যাওয়ার সময় সাদা পলিথিনে মোড়ানো পা দেখতে পান কয়েকজন পোশাক শ্রমিক। পরে পুলিশকে খবর দিলে তারা পায়ের খণ্ডিত অংশ উদ্ধার করে।

ঘটনাস্থলের পাশে থাকা এক চা দোকানি বলেন, সকাল ৭টার দিকে পলিথিনে মোড়ানো কাটা পা দেখতে পাই। পরে ৯৯৯-এ কল দিয়ে পুলিশকে জানানো হয়।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন বলেন, ‘সকালে সড়কের পাশে পলিথিন মোড়ানো কাটা পা দেখে স্থানীয়রা ৯৯৯-এ কল করেন। পরে পলিথিনের মোড়ানো একটি পা উদ্ধার করা হয়। পলিথিনে পায়ের হাড়েরও কিছু অংশ পাওয়া গেছে। সেগুলো থানায় এনেছি। ডিএনএ টেস্টের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি পুরুষের পা। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি আইনগত বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD