1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকারি ত্রাণের টাকা ভাগবাটোয়ারা করে নিলেন জামায়াতের এমপির এপিএস ও আত্নীয়রা। বেনজির কে গ্রেফতার করেছে দুবাই পুলিশ মারা যাওয়া প্রত্যেক শিশুর পবিবারকে ৮০ লাখ টাকা করে দিবে আদ্ -দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হান্নান মাসউদের বিরুদ্ধে “কোটি টাকা ডিল” এর অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর। কার অনুমতিতে জাবের বাদী হলো, পরিস্কার করতে হবে। ওসমান হাদীর বোন দেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে এবারের বিশ্বকাপ ফুটবল। ১৫১ সদস্য বিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ২৮ জনকে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিবে না জামায়াত জোট

বঙ্গবন্ধু সেতুতে ট্রাকে-ট্রাকে ধাক্কা, হেলপার ছিটকে সেতুর নিচে।

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
সংবাদটি শেয়ার করুন:

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর ওপরে পেছন থেকে পণ্যবাহী একটি ট্রাক সামনে থাকা আরেকটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ধাক্কা খাওয়া ট্রাকের হেলপার ছিটকে সেতুর নিচে পড়ে যান।

পরে ওই ট্রাকের চালক তারেক হোসেন (৩০) ও হেলপার আমিনকে (২৫) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা বগুড়ার শিবগঞ্জ উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

শুক্রবার (১৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু সেতুর ওপর এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কামারখন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মাহফুজুর রহমান।

তিনি বলেন, ঢাকা থেকে বগুড়াগামী পণ্যবাহী একটি ট্রাক বঙ্গবন্ধু সেতুর ওপর পেছন থেকে অন্য একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ধাক্কা দেওয়া ট্রাকের কেবিন দুমড়ে মুচড়ে গিয়ে চালক কেবিনে আটকা পড়েন ও হেলপার ছিটকে সেতুর নিচে চরের ওপর পড়ে যান।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, গুরুতর আহত অবস্থায় চালক ও হেলপারকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD